স্টাফ রিপোর্টার: চাঁদপুর বিআরটিএ কর্তৃত ফিটনেস ও রেজিস্ট্রেশন বিহীন ১৪ টি গাড়িকে ৫৪০০ টাকা জরিমান করেছে ভ্রাম্যমান আদালতে । সোমবার দুপুরে চাঁদপুরের বঙ্গবন্ধু সড়কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুবুর রহমান।
চাঁদপুর বিআরটিএ অতিরিক্ত দ্বায়িত্ব প্রাপ্ত ইন্সেপেক্টোর জিয়া উদ্দিন জানান, আসন্ন ঈদকে সামনে রেখে সড়ক নিরাপদ রাখতে প্রতিদিনের ন্যায় আজ দুপুরে বঙ্গবন্ধু সড়কে রেজিস্টেশন বিহীন ও মেয়াদ উতিন্ন গাড়ি ও সিএনজি অটোরিক্সার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফিটনেস বিহীন ও রেজিস্ট্রেশন বিহীন ১৪ টি গড়িতে মামলা করে ৫ হাজার ৪ শত টাকা জরিমান করা হয়।
শিরোনাম:
শুক্রবার , ১ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
