শাহরিয়ার খান কৌশিক ॥ চাঁদপুর মডেল থানা পুলিশের মাদক বিরোধীর অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার দুপুর ১টায় চাঁদপুর মডেল থানা এএসআই আহসানুজ্জামান লাবু গোপন সংবাদের ভিত্তিতে শহরের মিশন রোডের মাথা থেকে সিএনজি স্কুটার তল্লাশী চালিয়ে গাঁজাসহ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলো মতলব দক্ষিণ বহরী গ্রামের আঃ হান্নান সরকারের ছেলে মোঃ শেখ ফরিদ (২৬) ও মধ্য মৈশাদী মোকলেস চেয়ারম্যানেরে বাড়ির পাশে মৃত সিডু ছৈয়ালের ছেলে জীবন ছৈয়াল (৩৫)। পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন যাবত সিএনজি স্কুটার যোগে শহরে বিভিন্ন এলাকায় ও চরাঞ্চলে গাঁজা ইয়াবা পাচার করে। এই সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দুপুরে তাদেরকে আটক করার জন্য পুলিশ সাড়াশি অভিযান চালায়। মাদক ব্যবসায়ী ২ জন ৫ কেজি গাঁজা এনে এর মধ্যে ৩ কেজি বড় স্টেশন এলাকায় বিক্রি করে ফেরার পথে তাদেরকে ২ কেজিসহ মিশন রোডের মাথা থেকে আটক করে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
শিরোনাম:
শুক্রবার , ১৭ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
