শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী মহিলা লীগকে কুলষিত করতে প্রতিপক্ষ কুচক্রি মহলের গভির ষড়যন্ত্র চালানোর গুরুতর অভিযোগ পাওয়া গেছে। মিথ্যা,ভিত্তিহীন, বানোয়াট অপপ্রচার চালিয়ে ওয়ার্ড মহিলা লীগকে ভেঙ্গে ফেলার চক্রান্ত চলছে। পুরানবাজারের মেয়র সড়ক রোড রিফোজী কলোনী নতুন রাস্তা এলাকার ১নং ওয়ার্ডটি পূর্বে বিএনপি-জামায়েতের আস্তানায় পরিনত ছিলো। বিগত দিনের হরতাল অবরোধে সকল ধরনের নাশকতা সূত্রপাত এ ওয়ার্ড থেকে শুরু হতো। ১নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা সকল অপশক্তি রুখতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষে পুলিশের সহায়ক হিসেবে নিরলশ ভাবে কাজ করে যাচ্ছে। তাই পুরানবাজারের দাঙ্গা-হামলা, বিভিন্ন নাশকতা পূর্বের চেয়ে অনেকাংশে কমে গেছে। ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভানেত্রী ময়না বেগম বিগত ২৫ বছর যাবত আওয়ামী মহিলা লীগের দায়িত্ব নিয়ে সংগঠনকে গতিশীল করতে বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছেন। বিগত ১৫ বছর যাবত তিনি সভানেত্রীর দায়িত্ব থাকার কারনে প্রতিপক্ষরা অবৈধ সুবিধা না নিতে পারায় অপপ্রচারে লিপ্ত রয়েছে। এ ব্যপারে আওয়ামীলীগ সভানেত্রী ময়না বেগম জানায়, ১নং ওয়ার্ডের মহিলা আওয়ামীলীগকে সু-সংগঠিত করতে প্রতিনিয়ত দলের জন্য কাজ করে যাচ্ছি। অসহায় মানুষের বিপদে পাশে থেকে তাদের সহযোগীতা করছি। নারী নির্যাতিত মহিলাদের পাশে দাড়িয়েছি। এলাকার কিছু দালাল চক্র অসহায় মানুষদের সমস্যা শালিশী করে সমাধানের নামে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। এর প্রতিবাদ করলে তার মহিলা আওয়ামীলীগের বিরুদ্ধে জামায়েত শিবিরকে সাথে নিয়ে গভির ষড়যন্ত্র করে যাচ্ছে। এ এলাকার বিএনপির নেত্রী নূরজাহানের নেতৃত্বে এ অপ্রচার চালিয়ে যাচ্ছে। এদের রুখতে আওয়ামীলীগের নেতা কর্মীদের সহযোগীতা কামনা করছি।
