শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর শহরের মধ্য তরপুচন্ডীতে মাদক ব্যবসায়ী খোরশেদ বরকন্দাজ(২৮) দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে কুপিয়ে মা ও ছেলে জখম করেছে। গুরুত্তর আহত অবস্থায় স্থানীয় এলাকাবাসি তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেলারেল হাসপাতালে ভর্তি করায়।
ঘটনাটি ঘটেছে বুধবার সাড়ে ১২ টায় পৌরসাভার ১৩ নং ওয়ার্ড ওয়ারলেছ বাজার এলাকায় মধ্য তরপুচন্ডীর ওহাব বরকন্দাজ বাড়িতে।
হামলায় আহতরা হলেন, ওহাব বরকন্দাজের স্ত্রী আনোয়ার বেগম(৫৫)ও তার ছেলে রুবেল বরকন্দাজ(২৮)।
আহতারা বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।
এই ঘটনায় হামলাকারি মাদক ব্যবসায়ি মৃত রুহুল আমিন বরকন্দাজের ছেলে খোরশেদ বরকন্দাজ ও রুবেল বরকন্দাজের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনার বিবরনে জানা যায়, তরপুচন্ডীর ওহাব বরকন্দাজ ছেলে হারুন বরকন্দাজ তাদের বাড়ির পাশে একটি পুকুরে মাছ করে।
তাদের বাড়ির মাদক ব্যবাসায়ী খোরশেদ বরকন্দাজ প্রতিদিন রাতে সেই পুকুর থেকে মাছ চুরি করে নিয়ে যায়। মাছ চুরির ঘটনায় বেশ কয়েকবার তাকে সাবধান করলে সে ক্ষিপ্ত হয়ে আবার হারুন বরকন্দাজকে মারতে আসে। ঘটনারদিন রাতে হারুনের কর্মচারি জাহিদ(১৭) মাছের আধাঁর দিতে গেলে খোরশেদ বরকন্দাজের ভাই রুবেল তাকে মারধর করে। খবর পেয়ে মৎস ব্যবসায়ী হারুন বরকন্দাজ ঘটনা জানতে আসলে রুবেলের ভাই মাদক ব্যবসায়ী খোরশেদ বরকন্দাজ দেশিয় অস্ত্র নিয়ে এসে তাকে হামলা চালায়। এসময় হারুনের মা আনোয়ারা বেগম ছেলেকে বাঁচাতে আসলে তাকে দেশিয় অস্ত্র নিয়ে কুপিয়ে মাথায় রক্তাক্ত জখম করে।
ঘটনার পরেই আহতদের উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করায়।
এলাকাবাসি জানায়, হামলকারি খোরশেদ বরকন্দাজ এলাকায় ইয়াবা গাঁজা সহ বিভিন্ন মাদক বিক্রি করে এলাকার যুবসমাজকে ধংশ্ব করে দিচ্ছে। সে গত কয়েকদিন পূর্বে রাতে এলাকার এক দোকানে ডুবে নগদ টাকা ও মালামাল চুরি করে নিয়ে যায়। সেই ঘটনায় তাকে হাতে নাতে ধরলেও সে অস্ত্র নিয়ে হামলা চালায়। তার ভয়ে এলাকার মানুষ কথা বলতে সাহস পায় না। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে প্রসাশনের কাছে দৃষ্টি কামনা করেছে ভূক্তভূগি মহল।
শিরোনাম:
বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
