
শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর শহরের প্রফেসর পাড়া মাঝি বাড়ি থেকে ২০০৬ সালের মাদক মামলার আসামীকে বুধবার (১২ অক্টোবার) ভোর রাতে আটক করেছে মডেল থানা পুলিশ।
আটককৃত আসামী ওই এলাকার লতিফ মাঝির ছেলে মনির মাঝি এবং মাদক মামলা (জিআর২৬১/২০০৬)। সে দু’বছর কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী।
চাঁদপুর মডেল থানা সূত্রে জানা যায়, উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার রাত সাড়ে ৩টার দিকে তাকে আটক ///করে।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক নুরুল ইসলাম জানায়, ‘সে দীর্ঘদিন ধরে পলাতক ছিলো (বুধবার রাত সাড়ে ৩টায় প্রফেসর পাড়া মাঝি বাড়ি থেকে আটক করা হয়। তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’
