
স্টাফ রিপোর্টার::চাঁদপুর সদরের নানুপুর এলাকার মাদক সেবনকারী অজিব উল্যাহ (৪৫) কে বৃহস্পতিবার বিকালে মাদক বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালত ২ বছরের কারাদন্ড দিয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নিবার্হি ম্যাজিস্ট্রেট ফারজানা আলম।
চাঁদপুর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান জানান, সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার নানুপুর থেকে গাঁজাসহ অজিব উল্যাহ কে আটক করা হয়। ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তাকে ২ বছরের সাজা প্রদান করা হয়।
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের উত্তর নানুপুর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী অজিব উল্যাহ বেপারী (৪৫) কে জুয়ার আসর থেকে আটক করেছে পুলিশ। বুধবার তাকে স্থানীয় জুয়ারিদের নিয়ে এক জমজমাট জুয়ার আসর থেকে আটক করেন চাঁদপুর মডেল থানার এসআই মো.রাশেদুজ্জামান( রাশেদ)।
পুলিশ জানায়, অজিব উল্যাহ গত শনিবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে তার গ্রামের নাদিম হোসেন নামে কলেজ ছাত্রকে মাদক বিক্রি ও সেবন করতে চেষ্টা করে। এতে ওই শিক্ষার্থী রাজি না হওয়ায় তাকে বেধম পিটিয়ে আহত করে। ওই ঘটনায় নাদিম হোসেন বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় ওই দিনই লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে আটক করেন। উল্লেখ্য, নানুপুর গ্রামের মৃত নুরু হক বেপারীর ছেলে অজিব উল্যাহ দীর্ঘদিন মাদক সেবন ও মাদক ব্যবসার সাথে জড়িত। সে গ্রামের লোকদের বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে মাদক ব্যবসায় জড়িত করেন। ঘটনার সময় একই প্রসঙ্গে নাদিম রাজি না হওয়ায় তাকে বেধম পিটিয়ে আহত করেন। এ সময় তার চিৎকারে এগিয়ে আসলে মহরম আলী (৬৫) কে মারধর করেন। এই ঘটনার সংবাদ পেয়ে নাদিমের পিতা মো. নাছির উদ্দিন কবিরাজ ঘটনাস্থলে আসেন। তখন মাদক ব্যবসায়ী অজিব উল্যাহ তাকেও দেশীয় অস্ত্র দিয়ে প্রাণ নাশের চেষ্টা চালায়। পরে এলাকার ইউপি সদস্য মনির ঢালী, কবির হোসেন পাটওয়ারী তার হাত থেকে নাছির উদ্দিনকে রক্ষা করেন
