শাহরিয়ার খান কৌশিক,
চাঁদপুরে প্রকাশ্য দিবালোকে মহাসড়কে সন্ত্রাসীরা দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মামার সামনে ভাগিনাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করেছে।
গুরুতর জখম অবস্থায় কলেজ পড়ুয়া ছাত্র শাকিব খানকে অবস্থায় কলেজ ছাত্রকে সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।
শুক্রবার দুপুরে সন্ত্রাসীরা প্রকাশ্যে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের মঠখোলা ব্রিজ সংলগ্ন এলাকায় দেশীয় অস্ত্র দিয়ে মামার সামনে ভাগিনা শাকিব খানের মাথা হাত সহ শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করে।
হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তার মাথায় ২৪ টি সেলাই দেয়।
আহত শাকিব খান বাবুরহাট কলেজের এইচ এস সি দ্বিতীয় বর্ষের ছাত্র।
আহতের পরিবার জানায়, গত দুই মাস পূর্বে বাবুরহাট মাঠে মঠখোলা খলিশা ঢুলি এলাকার কয়কেজন বখাটে যুবকের সাথে শাকিব খানের বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এ নিয়ে এলাকা সালিশি বৈঠক হেেয়ছ। সেই সূত্র ধরে শুক্রবার দুপুরে শাকিব খান ও তার মামার রুদ্র অটোরিকশা চাঁদপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে তাকে আহত করে।
এই ঘটনায় আহত শাকিবের বাবা আজম খান বাদী হয়ে বিবাদী অন্ত দে, সিয়াম, শাকিল, ইমো ,সহ বেশ কয়কেজনকে আসামি করে একটি অভিযোগ দায়রে করেন।
ভাগিনা সাকিবকে আহত করা ঘটনার খবর শুনে তার শুভাকাঙ্ক্ষী মট খোলার আলামিন দলবল নিয়ে বিরোধীদের উপর হামলা চালায়। ওই ঘটনায় চারজন আহত হেেয়ছ। পরে তারা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়।
প্রতিপক্ষ সুমন ও সাগর খান জানায়, মাদকের ঘটনাকে কেন্দ্র করে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আলামিন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ৪ জনকে আহত করেছে। এর এক ঘন্টা পূর্বে মামা ভাগিনা কে ধাওয়া করলে তারা আহত হয়।
এই ঘটনায় চাঁদপুর মডেল থানার ওসি নাসিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শনে যান এবং খোঁজ খবর নেন।
পুলিশ জানায়, মঠখোলা এলাকায় হামলার ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে। এ ঘটনার সাথে যারা জড়তি রেেয়ছ তাদেরকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
