চাঁদপুর শহরের পুরাণবাজারে মেঘনা নদী সংলগ্ন ডাকাতীয়া নদীর মুখে অবস্থানরত মালবাহী জাহাজ এমভি মতিন ৩ এ হঠাৎ অগ্নি সংযোগের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ শনিবার দুপুর দেড়টায় জাহাজের ভিতরে আগুনের সূত্রপাত ঘটলে নিমিষেই দাউ দাউ করে অগ্নি লিলা জ্বলতে থাকে। এতে প্রায় জাহাজের ২০ লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিভাতে সক্ষম হয়। ঘটনার বিবরণে জানা যায়, এমভি মতিন ৩ জাহাজটি ঢাকা থেকে মাল বোঝাই করে দুপুরে চাঁদপুর পুরাণবাজার ডাকাতিয়া নদীর তীর ১নং ঘাটে এসে অবস্থান করে। জাহাজের ভিতর বিভিন্ন মালামালের পাশে চুনের বস্তা ছিলো। হঠাৎ জাহাজের তলা ফেটে পানির সাথে চুন মিশ্রিত হয়ে আগুনের সূত্রপাট ঘটে। নিমিষেই জাহাজটি অগ্নিকুন্ড ধারণ করে। এতে জাহাজের ভিতরে থাকা প্রায় ২০ লাখ টাকার মালামাল বিনষ্ট হয়ে যায়। অগ্নিলিলা জ্বলতে দেখে পুরাণ বাজারের ব্যবসায়ী ও শ্রমিকরা তীরে এসে অবস্থান করে আগুন নিভানোর চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের অবহিত করলে তারা এসে অবশেষে বহু চেষ্টার পর আগুন নিভাতে সক্ষম হয়।
জানা যায়, এমভি মতিন ৩ জাহাজটি সপ্তাহে দু’ বার ঢাকা মালামাল নিয়ে চাঁদপুর হয়ে ভোলাসহ অন্যান্য জেলায় মালামাল পৌছিয়ে দেয়। আজ আগুনের সূত্রপাতে জাহাজের ব্যাপক ক্ষতি সাধন হওয়ায় মালিকসহ অন্যান্য ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হয়েছে।
শিরোনাম:
শুক্রবার , ৮ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

