স্টাফ রিপোটার ঃ
আগামী ১৩ এপ্রিল থেকে চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ৪০টি সাংস্কৃতিক সংগঠনের অংশ গ্রহনে এ বছরও চাঁদপুরে সাংস্কৃতিক মাস পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয় । রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে এক প্রস্তুুতি মূলক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে । চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মুহাম্মদ লুৎফর রহমান, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ নাছির উদ্দিন আহমেদ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, অনন্যা নাট্যগোষ্ঠির সভাপতি শহীদ পাটোয়ারী, চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীর কালচার অফিসার আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ, চাঁদপুর জেলা সম্মিলিত সাংস্কৃতির জোটের সভাপতি তপন সরকার, বর্নচোরা নাট্যগোষ্টীর সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, শিল্পকলা একাডেমির প্রশিক্ষক মৃনাল সরকার প্রমুখ । এই সময় উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ সাদীদ, জেলা তথ্য অফিসার মোঃ নুরুল হক, জেলা শিশু একাডেমির শিশু বিষয়ক কর্মকর্তা কাউছার আহমেদ, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি পীযূষ কান্তি রায় চৌধুরী, মার্কেন্টাল ব্যাংকের কর্মকর্তা মোঃ ফয়সাল হায়দার চৌধুরী, চাঁদপুর নৃত্যধারার অধ্যক্ষ সোমা দত্ত সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। সভায় জানানো হয় আগামী ১৩ এপ্রিল চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে নূত্যাঙ্গনের আয়োজনে বর্ষবিদায় ও বর্ষবরন অনুষ্ঠানের মাধ্যমে সাংস্কৃতিক মাসের শুভ সূচনা করা হবে,১৪ এপ্রিল চাঁদপুর প্রেসক্লাবের পিছনে ডাকাতিয়া নদীর পাড়ে বৈশাখী মেলার মঞ্চে সাংস্কৃতিক মাসের শুভ উদ্বোধন করা হবে , সাংস্কৃতিক মাসের পরবর্তী অনুষ্ঠানগুলো হবে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে । এ সময় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল বলেন, সাংস্কৃতিক মাস প্রতি বছরই পালন করা হবে । তবে এ জন্য চাঁদপুরের সাস্কৃতিক সংগঠনগুলোর সার্বিক সহযোগিতা কামনা করছি । সাংস্কৃতিক মাস উৎসবে চাঁদপুরের শিল্পীদের নিয়েই করা হবে । যাতে শিল্পী তৈরী করা যায় । সাংস্কৃতিক মাসে অংশ গ্রহনকারী সাংস্কৃতিক সংগঠনগুলোকে সনদ ও ক্রেষ্ট দেয়া হবে । সভায় উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ডাঃ দীপু মনিকে প্রধান অতিথি এবং সমাপনী অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও এান মন্ত্রনালয় মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে প্রধান অতিথি করার সিদ্ধান্ত গ্রহন করা হয় । সভায় সাংস্কৃতিক মাস সফলভাবে সম্পন্ন করতে এ ব্যাপারে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীর কালচার অফিসার আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহকে সার্বিক দায়িত্ব অর্পন করা হয় ।
