সংবাদদাতা:।
মাহফিল বন্ধ নিয়ে চাপাক্ষেভ ও উত্তেজনা। মাহফিল বন্ধের প্রতিবাদে ও অনুষ্ঠানের দাবীতে গতকাল এলাকাবাসী মিছিল করেছে। চাঁদপুরের কচুয়ায় বাইছারা দারুচ্ছালাম (পুরাতন) মাদ্রাসার মাহফিল ধার্য্য ছিল ৩ ও ৪ নভেম্বর। ১৯৫৫ সালে মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে গত ৬১ বছর শান্তিপূর্নভাবে মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। আর এ মাহফিলে হাজার হাজার ধর্মপ্রান মুসলমান মাহফিলে আসতেন। অপেক্ষায় থাকতেন কবে মাহফিল অনুষ্ঠিত হবে। কতিপয় ব্যাক্তি ৬২ তম মাহফিল পন্ড করে দেয়।
এলাকাবাসীরা জানায়, চাঁদপুরের কচুয়ায় ধর্মভীরু দানশীল ব্যাক্তিদের সার্বিক সহযোগিতায় ১৯৫৫ সালে বাইছারা গ্রামে মাদ্রাসা স্থাপন করা হয়। এলাকাবাসী মাদ্রাসার নামকরন করেন বাইছারা দারুচ্ছালাম (পুরাতন) মাদ্রাসা। প্রতিবছর ৩ ও ৪ নভেম্বর বার্ষিক ইছালে ছওয়াবের মাহফিলের তারিখ ধার্য্য করেন মাদ্রাসার এন্তেজামিয়া কমিটি। সে মোতাবেক মাহফিল হবে সবাই জানে। কিন্ত হঠাৎকরে বাইছারা গ্রামের কতিপয় ব্যাক্তি তাদের ব্যাক্তিগত স্বার্থ হাসিলে তাদের সিদ্ধান্তক্রমে মাদ্রাসার মাহফিলে বাধ সাধে। তারা মিথ্যা অভিযোগে মাহফিলটি পন্ড করে দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক জন এলাকাবাসী জানায়, যেখানে গ্রামের হাজার হাজার লোক মাহফিল চায়। সেখানে ৩/৪জন ব্যাক্তি মাহফিলের বিরোধীতা করে বন্ধ করে দেয়। আর প্রশাসনের লোকজন ওই তাদের কথায়ই উঠাবসা করছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তিনি আরো জানায়, মূলতঃ মাদ্রাসা পরিচালনা কমিটিতে আসতে না পেরে তার জের হিসেবে মাহফিল বন্ধ করে দেয়। প্রফেসার বেলাল মুন্সীকে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নির্বাচন করায়ই মাহফিল বন্ধ।
এলাকার নেতৃত্ব স্থানীয় আওয়ামীলীগের লোকজন জানান, মাহফিলকে বন্ধকরে আওয়ামীলীগের লোকজনকে দোষারপকরা হচ্ছে। বিএনপির দুই গ্রুপেরই ব্যাক্তিগত কোন্দলে আওয়ামীলীগের উপর দোষ চাপাচ্ছে।
শিরোনাম:
শনিবার , ১৪ মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩০ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
