চাঁদপুর সংবাদদাতাঃশহরের পুরাণ বাজার মধ্য শ্রীরামদী বৌ-বাজার এলাকা থেকে ল্যাপটপ ও মোবাইল সেট চুরির অপরাধে রাসেল বেপারী (৩০) কে আটক করেছে মডেল থানা পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় মডেল থানার এএসআই আহসানুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযোগের ভিত্তিতে রাসেলকে বাড়ী থেকে আটক করে। পুলিশ জানায়, অগ্রনী ব্যাংক, পুরাণ বাজার শ্রীরামদী শাখার কর্মকর্তা আজিজুর রহমান ভূঁইয়ার অভিযোগ করেন, ১২ সেপ্টেম্বর ২০১২ইং তারিখে প্রফেসর পাড়া ৬১৬ নং হোল্ডিং এর বাসা থেকে রাত আনুমানিক সাড়ে ১২টায় জানালা দিয়ে তার ল্যাপটপ ও মোবাইল চুরি হয়ে যায়। এ ঘটনায় আজিজুর রহমান ভূঁইয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে। তদন্ত কর্মকর্তা মোবাইল ট্রেকিং এর মাধ্যমে আটককৃত ব্যক্তিকে চিহ্নিত করে চুরির ঘটনায় জড়িত আছে বলে আটক করে থানায় নিয়ে আসে।
শিরোনাম:
মঙ্গলবার , ১১ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৭ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আরও সংবাদ
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
