
রফিকুল ইসলাম বাবু।
চাঁদপুরে যমুনা অয়েল কোম্পানীর ৭ লাখ লিটার তৈল চুরির ঘটনার ৫জনকে আটক করা হয়েছে। ২২ জুলাই রাতে ডিপোর বর্তমান সুপারেন্টেট খায়রুল কবিরের দায়েরকৃত মামলার ভিত্তিতে মডেল থানা পুলিশ তাদের আটক করেন। আটককৃতরা হলেন, যমুনা অয়েল কোম্পানী চাঁদপুর ডিপোর সুপারেন্টেট খাদেমুল (৩৬), অপারেটর মো. মিজানুর রহমান (৪৮), আবু বকর সিদ্দিক (৫০) মিটার ম্যান মো. মজিবুল হক (৩৮) ও লেবার মোসলেম শাহ (৩৮)। মালার সূত্রে জানাযায়, গত ১৯/৬ ২০১৭ তারিখে যমুনা অয়েল কোম্পানীর চাঁদপুর ডিপোর সুপারেন্টেট খাদেমুল অপর ৪ আসামীর সহযোগিতায় ৭ লাখ লিটার জ্বালানি তেল অবৈধভাবে বিক্রি করে দেয়। এ ঘটনায় জেওসিএল ও বিপিসি থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। ২২ জুলাই শনিবার তদন্ত টিমের প্রধান সরকারে অতিরিক্ত সচিব ও বিপিসি’র পরিচালক (বিপনন) মীর আলী রেজা এর নেতৃত্বে অপর দুই সদস্য বিপিসি’র ম্যানাজার (বিপনন) মোরশেদ হোসাইন আজাদ ও মেঘনা অয়েল কোম্পানীর ডিজিএম শেখ আব্দুল মতলব চাঁদপুরে এসে ঘটনার তদন্ত করেন। ঘটনার সত্যতা পাওয়ায় যমুনা অয়েল কোম্পানী চাঁদপুর ডিপোর বর্তমান সুপারেন্টেট মো. খায়রুল কবির বাদি হয়ে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ ৫ আসামীকে আটক করে থানায় নিয়ে যায়। আটক ডিপো সুপারেন্টেট খাদেমুলের ভাষ্যমতে ১৯/৬/২০১৭ তারিখে যমুনা অয়েল কোম্পানীল পূর্বের নিবন্ধিত ইরাবতি জাহাজের সুপারভাইজার আফছার হোসেন তাকে ৭লাখ লিটার ডিজেল চাঁদপুর ডিপোটে গ্রহনের জন্য বলেন। পরে আটক অপর ৪ আসামীর সহযোগিতায় বিআইডব্লিউটিএ’র এর একটি জাহাজে ((১০৫৮) তেল সংগ্রহ করা হয়। পরবর্তিতে খাদেমুল এই ডিজেল ফয়সাল এন্টারপ্রআইজের প্রদত্ত ডিলারের তালিকা অনুযায়ূ ৮নং ট্যায় থেকে সরবরাহ করে।
