
রফিকুল ইসলাম বাবু ॥ চাঁদপুর মেঘনা মোহনায় প্রতিদিনের ন্যায় শনিবার ঢাকা থেকে বরিশাল গামী যাত্রীবাহি লঞ্চ এম ভি গ্রীন লাইন চাঁদপুর মেঘনা মোহনা পাড়ি দিয়ে বরিশাল যাওয়ার পথে পাশে পাশে থাকা ঢাকা থেকে বরুগুনা যাওয়ার পথে সিমেন্ট বোজাই এস আর এক্সপ্রেস ট্রলারটি গ্রীর লাইনের ঢেউয়ে ডুবে যায়। এসময় ট্রলারে থাকা তিন জনের মধ্যে দুজন সাত্রিয়ে পাড়ে উঠতে সক্ষম হন। অপর একজন মো. আব্দুল বারেক ২০ ট্রালের সাথে ডুবে যায়। স্থানীয়রা তাকে বহুবার খুজাখুজি করেও তার সন্ধান পায়নি। এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেখানে উল্লেখ করা হয়েছে ট্রলারে ২৭ হাজার বস্তা সিমেন্ট ছিলো। যার মূল্য আনুমানিক ২৭ লক্ষ টাকা। আর যে ট্রলারটি ডুবেছে তার মূল্য ৭ লক্ষ টাকা।
