প্রতিনিধি :
ঢাকা- চাঁদপুর যাত্রাবাহী লঞ্চে প্রতিদিনই কোন না কোন তরুনী তার সম্ভ্রম হারাতে হয় প্রেমিকের হাতে। চাঁদপুর ও ঢাকাতে বিভিন্ন কলেজের ছাত্রীরা তাদের প্রেমিকের প্রলোবনে পড়ে ঘুরার নামে লঞ্চে উঠে। এসব লঞ্চের স্টাফরা মোটা অংকের অর্থের বিনিময়ে কেবিন ভাড়া দিয়ে তরুন তরুনীদের অসামাজিক কাজের সুযোগ করে দেয়। তরুনীদের ফাঁদে পড়ে মান সন্মানের ভয়ে সব কিছুই চেপে যেতে হয়।
এমনি এক ঘটনা ঘটে গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা এমভি বোরাক লঞ্চের একটি কেবিনে।তরুন ও তরুনীকে নিয়ে ঘুরার নামে লঞ্চের কেবিনে ভাড়া করে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করে ।কিছু দূর এলেই যুবকটি কেবিনের দরজা বন্ধ করে দেয়।পরে যা ঘটার তাই ঘটলো।ছবিটিতে সম্ভ্রম হারানো তরুনী একটি সময় দরজা খুলে নদীতে ঝাঁপ দিতে গেলে যুবকটি তাকে ধরে আটকানোর চেষ্টা করছে।

