চাঁদপুর শহরের কোর্ট স্টেশনের পেছনের কাজী অফিসে অবৈধভাবে বিয়ে পরানোর অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে চাঁদপুর পৌরসভার ৭ ও ৮নং ওয়ার্ডের কাজী মোঃ রফিকুল ইসলাম এ অবৈধ বিয়ের কাজ করছেন। এ নিয়ে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে উঠেছেন।
গত ৯ অক্টোবর রফিকুল ইসলাম কাজী ২টি অবৈধ বিবাহ রেজিস্ট্রি করেছেন। ১০ অক্টোবর চাঁদপুর পৌরসভার ৫ ও ৬নং ওয়ার্ড কাজীর দায়িত্বে রয়েছেন রফিক কাজীর ভাই কাজী মহিবুল্যা। গত ১০ অক্টোবর শুক্রবার ৫ ও ৬নং ওয়ার্ডের মহিবুল্যা কাজীর কার্যালয়ে প্রেমিক প্রেমিকা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে আসলে
রফিক কাজী ওই প্রেমিকযুগলকে কৌশলে তার কাজী অফিসে নিয়ে যায়। সেখানে তড়িঘড়ি করে প্রেমিক যুগলকে বিয়ে পড়িয়ে কাবিন রেজিস্ট্রি খাতায় তা লিপিবদ্ধ না করে একটি সাদা খাতায় কাবিন লিপিবদ্ধ করে ১ লাখ টাকার কাবিনে কাজীরা সাড়ে ১২শ’ টাকা ফিস পেয়ে থাকে। কিন্তু রফিক কাজী তার পরিবর্তে ফিস নিয়েছেন ২১শ’ টাকা বলে জানা যায়। এমনিভাবে আরো ১টি বিবাহ পরান রফিক কাজী ওই দিন। এ বিয়ের মেয়ের ও ছেলের বাড়ি চাঁদপুর শহরের না বলে স্থানীয়রা জানায়। এভাবে অবৈধ বিয়ে পরানোর কারণে ও অধিক অর্থ হাতিয়ে নেয়ায় স্থানীয়রা শুক্রবার কাজী রফিকের সাথে বাক-বিতণ্ডায় লিপ্ত হয়। পরে কাজী রফিক তার অফিস বন্ধ করে চলে যায় বলে স্থানীয়রা জানায়। তারা কাজী রফিকের অধিক ফিস আদায় বন্ধের জন্য সোচ্চার হয়ে উঠেছে।
শিরোনাম:
সোমবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৪ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

