
শাহায়ারির খান কৌশিক ॥
চাঁদপুরে সম্প্রতিকালে রেলওয়ের সম্পত্তি দখল করে দোকানপাট ও বাসা বাড়ি নির্মাণ করছে ভূমি দুস্যরা। রেলওয়ের শত শত কোটি টাকা সম্পত্তি এভাবে অবৈধ দখলবাজদের হয়ে গেলেও কর্তৃপক্ষ রয়েছে নীরব। রেলওয়েল সম্পত্তি দখলের ঘটনায় শতশত মামলা হলেও অবৈধ স্থাপনা উচ্ছেদ না করায় দিনের পর দিন ভূমি দুস্যরা পুনরায় জায়গা দখলের মহোউৎসবে মেতে উঠেছে। তেমনি গত বৃহস্পতিবার দিনে দুপুরে ভাড়াটিয়া সন্ত্রীদের পাহাড়ায় রেখে চাঁদপুর সেতু সংলগ্ন এলাকায় বঙ্গবন্ধু সড়কের পাশে রেলওয়েল জায়গায় পাকা করে দোকান নির্মাণের জন্য পিলারের কাজ শুরু করে।
জানা যায়, ওয়ারলেছ বাজার এলাকায় মটর সাইকেলে গ্যারেজ মালিক রাজনৈতিক দলের নেতার নাম ভাঙ্গিয়ে রেলওয়ের জায়গার দখল করে দোকান নির্মাণের কাজ শুরু করে। এসময় স্থানীয় যুবকরা এসে বাধা দিলে সে ঐ নেতার বরাত দিয়ে আবারো কাজ শুরু করে। বৃহস্পতিবার দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায়, মটর সাইকেল গ্যারেজ মালিক ভাড়াটিয়া সন্ত্রাসীদের সাথে নিয়ে পাকা দোকানের কাজ করতে দেখা যায়। এসময় তাকে জিজ্ঞাসা করলে সে জানায় এক নেতার কথায় কাজ করছে। জানতে হলে তার নাম্বারে ফোন জিজ্ঞাসা করুন।
জানা যায়, সে ফরিদগঞ্জ মুন্সিরহাট বাজারে মটর সাইকেলে দোকান দিয়ে চোরাই মটরসাইকেল বিক্রি ও মাদকের স্বর্গরাজ্য গড়ে তুলে। পরে এলাকারবাসীর ধাওয়া খেয়ে চাঁদপুরে এসে সেই মটর সাইকেলের দোকান দিয়ে সিন্ডিকেটের মাধ্যমে তার কার্যক্রম শুরু করে। পরে রেলওয়ের সম্পত্তি দখল করে দোকানপাট নির্মান করার জন্য স্থানীয় ভূমি দুস্যদের হাত করে নেয়। রেলওয়ের কাছ থেকে কোন প্রকার লীজ না নিয়ে অবৈধভাবে দোকান নির্মাণ করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এইসকল অবৈধ দখলবাজদের বিরুদ্ধে রেলওয়ে কর্তৃপ মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলে রেলওয়েল কোটি কোটি টাকার সম্পত্তি দখল মুক্ত করা সম্ভব হবে।
