
সংবাদদাতা:
চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আনুমানিক (৩৫) বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মুত্যৃ হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা সাড়ে তিনটায় চাঁদপুর সদরের শাহতলী রেল স্টেশনে পশ্চিমে শাহতলী বাজারের সম্মুখে। প্রত্যক্ষদর্শীরা জানান, শাহতলী বাজারে গরুর হাট বসার কারণে প্রচ- মানুষের ভিড় ছিল। সাগরিকা এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনের সামনে অসংখ্য যাত্রীদের সাথে নিহত ওই যুবকও দাড়ানো ছিল। হঠাৎ সে ট্রেনের সামনে থেকে পড়ে যায় এবং কয়েক খন্ড হয়ে যায়। পরে রেলওয়ে থানার এস আই কামাল সঙ্গীয় পুলিশ ফোর্সসহ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ উছমান গণি পাঠান বিষয়টি নিশ্চিত করে বলেন,স্টেশন মাস্টার বিষয়টি অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য বলেছেন।
লাশটি উদ্বার করার পর অভিভাবক না পাওয়া গেলে ময়না তদন্ত শেষে আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।
শিরোনাম:
শুক্রবার , ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
