
শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর নৌ পুলিশ ফাঁড়ির কনস্টেবল ৩৩২ হারুন অর রশিদ (৫৫) নিখোঁজ হওয়ার ৩ ঘন্টার পর তার লাশ লগ্গিমারাচরে পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, আজ রবিবার দুপুর ১টা হতে ৪ টার মধ্যে। পুলিশের ধারনা তাকে সাপে কেটেছে নয়তো স্টোক করে মারা গেছে। এব্যাপারে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির এ এসআই জয়নালের নেতৃত্বে কনস্টেবল হারুন অর রশিদ, ইউসুফ, হুমায়ুন কবিরসহ রবিবার সকাল সাড়ে ৬ টায় মেঘনা নদীতে টহল ডিউটি করতে যায়। ১ টা ৩০ মিনিটে প্রকৃতির ডাকে সারা দিতে সে পার্শ্ববর্তী ল¹িমারাচরে যায়। তার সাথে থাকা পুলিশ কনস্টেবলরা দীর্ঘ সময় অপেক্ষা করার পর তাকে না পেয়ে, পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পিএম নুরুজ্জামান, ইনচার্জ মোশাররফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ল¹িমারাচর এলাকায় ব্যাপক তল্লাশি চালানোর পর বিকেল সাড়ে ৪ টায় বিবস্ত্র অবস্থায় কনস্টেবল হারুনের লাশ লর্¹িমারাচরে পরে থাকা অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের ধারনা সাপে কেটেছে নয়তো স্টোক করে মারা গেছে । এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে তদন্ত চলছে। নৈা-পুলিশ মারা যাওয়ার খবর পেয়ে চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর ,অতিরিত্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, এস আই আবু সাইদ ও ডিবি পুলিশ ঘটনাস্থলে যান। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে।নৌ পুলিশ ফাঁড়ির কনস্টেবল হারুন অর রশিদের রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পরেছে।ইনচার্জ মোশাররফ হোসেন জানান , কনস্টেবল হারুন অর রশিদ ঢাকা জেলা থেকে ২৭/১/২০১৪ তে চাঁদপুর নৈা পুলিশে যোগদান করেন।তার দেশের বাড়ি পটুয়াখালি জেলার বাউপল থানায়।ঘটনারদিন দুপুরে সে প্রকৃতির ডাকে সারা দিতে সে পার্শ্ববর্তী ল¹িমারাচরে যায়। পরে সে না আশায় তাকে খোজ করে নদীর পাড় থেকে ৩০০ মিটার দূরে বিবস্ত্র অবস্থায় কনস্টেবল হারুনের লাশ লগ্গিমারাচরে পরে থাকা অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে।
শিরোনাম:
রবিবার , ২৫ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১২ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
