
ফাহিম শাহরিন কৌশিক ॥ নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি বন্ধে গতকাল শনিবার চাঁদপুর শহরের পুরানবাজার জাল ও সুতা ব্যবসায়ী এলাকায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় খলিফা পট্টির একটি দোকান থেকে কিছু পরিমান কারেন্ট জাল উদ্ধার করা হয়। আর বিক্রি করবে না এই মর্মে দোকানীকে ৫ হাজার টাকা জরিমানা করে সতর্ক করে দেয়া হয়। এই দিন বিকাল ৪টায় জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামাল মোঃ রাশেদ ও সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা শওকত কবির চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স এর সহযোগীতায় পুরানবাজারের জাল ও সুতা ব্যবসায়ী এলাকায় অভিযান চালায়। এসময় বেশ কয়েকটি দোকানে কারেন্ট জালের খোজে তল্লাশী চালানো হয়। আইনে কারেন্ট জাল নিষিদ্ধ এর যথাযথ বাস্তবায়ন করতে চাঁদপুরের প্রসাশন বদ্ধপরিকর। অভিযানের সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও মৎস কর্মকর্তা সুতা এবং জাল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে এই বিষয়ে কথা বলেন এবং কারেন্ট জাল বিক্রি না করার জন্য সবাইকে সর্তক করে দেওয়া হয়।
শিরোনাম:
শনিবার , ১৭ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৪ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
