শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর পুরানবাজারে শহর রক্ষা বাঁধের সিসি ব্লক ও বালু বেঝাই জিও ব্যাগ সরে গিয়ে ৬০ মিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। শনিবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় শহর রক্ষা বাঁধের এই ভাঙ্গন ঠেকাতে বালু বেঝাই জিও ব্যাগ ও ব্লক ডাম্পিং কাজ অব্যহত রাখা হয়েছে।
গত বৃহস্পতিবার রাত ১০ টায় হঠাৎ করে পুরানবাজারের হরিসভা রোডের মাস্টার বাড়ির পিছনে শহর রক্ষা বাঁধের প্রায় ৬০ মিটার এলাকার জিও ব্যাগ ও ব্লক মেঘনা নদী গর্ভে বিলীন হয়ে যায়।
রাতে হঠাৎ ভাঙ্গন দেখা দেওয়ায় সেখানে বেশ কয়েটি ঘর বাড়ি থেকে তাদের মালামাল ও আসবাপত্র অন্যত্রে সরিয়ে নিতে দেখা যায়। ভাঙ্গন কবলিত এলাকার মানুষদের মাঝে উৎবেগ ও উৎকন্ঠা দেখা যায়।
প্রাতি বছরেই বর্ষা মৌসুমে পুরানবাজারের শহর রক্ষা বাঁধের কোন না কোন জায়গা দিয়ে এই ভাঙ্গন দেখা দেয়।
বর্ষার পূর্বেই পানি উন্নয়ন বোর্ড থেকে শহর রক্ষা বাঁধ কোন ধরনের রক্ষনা-বেক্ষন না করার কারনে প্রতি বছরেই এই ভাঙ্গনের সৃষ্টি হয়।
পুরানবাজারে হরিসভা মাস্টার বাড়ির পিছনে ভাঙ্গন দেখা দেওয়ার পরে শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আবু রায়হান, পৌরসভার প্যানেল মেয়র সিদ্দিকুর রহমান ঢালী সহ পাউবোর অন্যান্য কর্মকর্তারা।
ভাঙ্গন এলাকা দেখতে শহরের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ ঘটনাস্থল সমাগম হয়। পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তরা ভাঙ্গন স্থানে লাল পতাকা সার্টিয়ে দিয়ে সেখানে বালু বেঝাই জিও ব্যাগ ও ব্লক ডাম্পিং করে ভাঙ্গন ঠেকাতে চেষ্টা অব্যাহত রাখে।
পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আবু রায়হান জানায়, শহর রক্ষা বাঁধের পুরানবাজারে ভাঙ্গনের খবর পাওয়ার সাথে সাথে ভাঙ্গন এলাকায় বালু বেঝাই জিও ব্যাগ ও ব্লক ডাম্পিং করা হয়েছে। ভাঙ্গনের খবর পানি উন্নয়ন বোর্ডের উদ্ধর্তন কর্মকর্তাদের অবহত করা হয়েছে। ভাঙ্গন এলাকায় প্রায় ৩০ মিটার এলাকার জিও ব্যাগ ও ব্লক মেঘনা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙ্গন ঠেকাতে তড়িৎ ব্যবস্থা গ্রহন করা হবে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
