
স্টাফ রিপোর্টার:
চাঁদপুর জেলার পার্শ¦বতী শরিয়তপুর জেলার সখিপুর আফামোল্লা গ্রামে বিষধর গোখরো সাপের দংশনে ২ সন্তানের জননী গৃহবধু পারভিন বেগম (৩২) মৃত্যু বরন করেছে। গতকাল মংগলবার রাতে পারভিন খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে থাকে। ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপ পারভিন বেগমকে দংশন করে।তার ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এসে দেখতে পায় পারভিন বেগমমের পায়ে সাপে দংশনের কামড় রয়েছে। তাৎক্ষনিক আত্বীয় স্বজনরা তাকে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে। চিকিসাধীন অবস্থায় গভীর রাতে পারভিন বেগম মারা যায় বলে কর্তব্যরত চিকিৎসক বেলায়েত হোসেন খান জানান।
