
চাঁদপুর নিউজ ডেস্ক : চাঁদপুরে সড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে ১৮ দলের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতালের প্রথম দিনটি শুরু হয়। সোমবার সকালে চাঁদপুর-লাকসাম রেলপথের গুচ্ছ গ্রাম এলাকায় ফের রেললাইনে আগুন দেয় হরতাল সমর্থকরা। চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের মঠখোলা, বাবুরহাট, ঘোষেরহাট, কুমারডুগি, পল্লীবিদ্যুৎ, মহামায়া, বাকিলা ও হাজীগঞ্জসহ প্রায় অর্ধশত স্থানে ট্রায়াল জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে হরতালকারিরা। এছাড়াও শহরের নতুন বাজার ও চাঁদপুর-রায়পুর সড়কের চৌরাস্তা এলাকায় টায়ারে আগুন ও গাছের গুড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেয়। হরতালে সকাল থেকেই শহরের বিভিন্ন স্থানে হরতাল সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল বের করে রাস্তায় অবস্থান নেয়। সকাল সাড়ে ১০ টায় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে।চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান, পিকেটিং কালে জেলার বিভিন্ন স্থান থেকে ৩ পিকেটারকে আটক করা হয়েছে।
শিরোনাম:
মঙ্গলবার , ১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
