গাড়ি ভাংচুর ও ভ্যানিটি ব্যাগ হতে টাকা ছিনতাই মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন ও তার স্ত্রী নাজমুন নাহার বেবীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আতাউর রহমান এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ২০০৯ সালের ৬ মে চাঁদপুরের কচুয়া থানায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলন ও তার স্ত্রীসহ ৩৮ জন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন মো. কলিম উল্যা নামের এক ব্যক্তি। মামলায় অভিযোগ করা হয়, ২০০৩ সালে ১৬ ও ১৭ অক্টোবর মিলন ও তার স্ত্রী ভ্যানিটি ব্যাগ হতে টাকা ছিনতাই এবং গাড়ি ভাংচুর ও স্বর্ণের নেকলেছ ছিনতাই করে। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলনের বিরুদ্ধে চাঁদপুরের আদালত ও বিভিন্ন থানায় মোট ৩১টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি ২০১০ সালের ১৪ মার্চ গ্রেফতার পর। দেড়বছর কারাবাস শেষে ২০১১ সালের জুন মাসে তিনি কুমিল্লা কারাগার থেকে মুক্তি পান।
শিরোনাম:
রবিবার , ২৫ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১২ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

