
শাহরিয়ার খান কৌশিক
ঢাকা-চাঁদপুরগামী এমভি সোনার তরী লঞ্চের সাথে বালি বোঝাই বলগেটের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য রক্ষা পেলো সহস্রাধীক যাত্রী। আজ মঙ্গলবার ঢাকা থেকে যাত্রী নিয়ে চাঁদপুর আসার পথে সকাল ৭টা ৪৫ মিনিটে বুড়িগঙ্গা নদীতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
লঞ্চে থাকা প্রত্যক্ষদর্শী কয়েকজন যাত্রী জানায়, সহস্রাধীক যাত্রী নিয়ে লঞ্চটি চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পর বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই বলগেটের উপর লঞ্চটি উঠিয়ে দেয়। এ সময় লঞ্চ ও বালু বোঝাই বলগেটের সংঘর্ষে ছোটাছুটি করতে গিয়ে আহত হয়। লঞ্চের সাথে বলগেটের সংঘর্ষের ঘটনায় বালু বোঝাই তলগেটটির ভিতর পানি ঢুকে তলিয়ে যাওয়ার উপক্রম হয়। এ সময় বালু বোঝাই বলগেটের চালক দ্রুত তা তীরে নিয়ে ঠেকায়। সোনারতরী লঞ্চের মাস্টার এলোমেলোভাবে লঞ্চটি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটে। অল্পের জন্য সোনার তরী লঞ্চের তলা ফাটা থেকে রক্ষা পায়। সোনার তরী লঞ্চটি সাড়ে ১১টায় চাঁদপুর লঞ্চঘাট আসার পর লঞ্চ থেকে মহিলা ও শিশুসহ কয়েকজন ইঞ্জিল চালিত নৌকায় নামার সময় পাশের এমভি রাসেল-৩ লঞ্চের সাথে চাপ দিলে হামিদা নামের এক মহিলার অকাল মৃত্যু ঘটে। লঞ্চের মাস্টারদের উদাসীনতার কারণে অহরহ এ নৌ দুর্ঘটনায় যাত্রীদের মৃত্যু ঘটে।
সংশ্লিষ্ট প্রশাসন ঘাতকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে অনেকাংশেই এ লঞ্চ দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
শিরোনাম:
রবিবার , ২৫ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১২ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
