ফরিদপুর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলোক সেনের উপর হামলার প্রতিবাদে সারাদেশর ন্যায় চাঁদপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদে মানববন্ধন ও বিক্ষাভ মিছিল করেছে। শুক্রবার বিকেলে শহরের শপথ চত্ত্বর এলাকায় অনুষ্ঠিত মানবন্ধন কর্মসূচি চলাকালে প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদেরর সভাপতি অ্যাড. বিনয় ভূষন মজুমদার। এসময় আরো বক্ত্য রাখেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরীর, জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক প্রফেসর রনজিত বনিক, সদস্য-সচিব রাধা গোবিন্দ ঘোষ, ঐক্য পরিষদের সহ-সভাপতি অজিত সাহা, ব্রজ বল্লভ দাস, গোপাল সাহা, সহ-সম্পাদক লক্ষন চন্দ্র সূত্রধর, সাংগঠনিক সম্পাদক লিটন দাস, সদর উপজেলা ঐক্য পরিষদের সভাপতি বাসুদেব মজুমদার, সাধারণ সম্পাদক বিমল চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন ঐক্য পরিষদের নেতা মৃনাল সাহা, পিযূষ কান্তি রায় চৌধুরী, বিপ্লব চক্রবর্তী সহ-সম্পাদক অরুপ কর্মকার, সাংগঠনিক সম্পাদক প্রকাশ পাল, পলাশ মজুমদার, প্রচার সম্পাদক অভিজিত রায়, জনি, যুব ঐক্য পরিষদের নেতা সুকুমার। সভায় বক্তারা বলেন, আজ বাংলদেশের সাম্প্রদায়িক শক্তি দেশখে অস্থিতীশীল করতে মসজিদেও হামালা করতে করথে দ্বিধাবোধ করছে না। আমার েেদশের সকল মানুষ সকল ধর্মীয় ভেদাভেদ ভুলে শন্তিতে থাকতে চাই। এ শান্তিতে থাকা সাম্প্রদায়িক শক্তি তথা পাকিস্থানী পহ্নিদের সহ্য হচ্ছে। তারা এদেশে উন্নতি ও অগ্রগতিকে সহ্য করতে পারেছ না। ফরিদপুরে আমাদের নেতার উপর হামালা হয়েছে। আমার সরকারের কাছে দাবী জানিচ্ছি যতদ্রুত সম্ভব হামালাকারীদের ধরুন এদরে শাস্তির আওয়তায় আনুন। তা না হলে এ সাম্প্রদায়িককতার বিষে বাংলাদেশ ধ্বংসের পথে এগিয়ে যাবে।
শিরোনাম:
শনিবার , ৭ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৩ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

