রফিকুল ইসলাম বাবু।
চাঁদপুরে মেঘনা নদীতে জাটকা শিকারকালে জালসহ ১০ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। সোমবার দুপুরে আটককৃত জেলেদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। অভিযানকালে ২ লাখ মিটার কোণা জাল ও ৫ কেজি জাটকা জব্দ করা হয়। নৌ-পুলিশের ইনচার্জ এসআই সহিদুল ইসলাম জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকারকালে ১০ জেলেকে আটক করা হয়। আটককৃত জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। সাজাপ্রাপ্ত জেলেরা হলো : আল আমিন (৩৫), শাহিন (১৯), কাদির (১৮), দেলওয়ার (৩০), হযরত আলী (১৯), মাজহারুল (৩০), ইব্রাহিম বেপারী (২২), মহসিন (২০), আলী (৩০) ও আল আমিন (২৯)। এদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর এবং কুমিল্লার মেঘনা এলাকায়।
