চাঁদপুর : চাঁদপুর ডিবি পুলিশের পৃথক অভিযানে ১৪ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিল সহ ৪ জনকে আটক করা হয়েছে। রোববার রাত ১২টায় ডিবির উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম বাবুরহাট মোড়ে অভিযান চালিয়ে বোগদাদ (ঢাকা-মেট্টো-ব-১৪-৩২১৮) বাসে তল্লাশি চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল সহ রাশি বেগম (২৭)কে আটক করেছে। ডিবি পুলিশ জানায়, কুমিল্লা সীমান্ত থেকে ফেন্সিডিল ক্রয় করে চাঁদপুর হয়ে ঢাকা যাবার সময় আটক করে। আটক রাশি বেগম নীলফামারী জেলার নটখালি গ্রামের সুলতান নূর ইসলামের মেয়ে।
অপরদিকে গতকাল সোমবার ডিবির উপ-পরিদর্শক মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে কুমড়ারডুগী এলাকার বিসিক পাইপ ফ্যাক্টরীর সামনে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বোগদাদ (কুমিল্লা ব-১১-০১২৮) বাসে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা সহ ৩ জনকে আটক করে। আটককৃতরা হলো সাদ্দাম হোসেন (২১), পিতা-মৃত তাজুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম (৩৫), পিতা-আবু তাহের, মো. হাসেনা বেগম (৩০), পিতা-মৃত তাজুল ইসলাম মুহুরি। তারা সকলেই বি-বাড়িয়া জেলার কসবা কুইয়াপানিয়া গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, আটককৃতরা কুমিল্লা থেকে বিভিন্ন সময় মাদকদ্রব্য ক্রয় করে বাসযোগে চাঁদপুর হয়ে বিভিন্ন জেলায় পাচার করতো। মাদক ব্যবসায়ীরা যাতে মাদক ব্যবসা চাঁদপুরে করতে না পারে সেজন্য কড়া অভিযান অব্যাহত থাকবে।
শিরোনাম:
সোমবার , ১৬ মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
