কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৪র্থ দফায় ৭২ ঘন্টার দেশব্যাপী ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন গতকাল ১৮ ডিসেম্বর বুধবার চাঁদপুর জেলা বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট চাঁদপুুর শহরে বড় ধরনের একটি বিক্ষোভ মিছিল করেছে। এ ছাড়া নেতা-কর্মীরা জেলা বিএনপি কার্যালয়ের সামনে, কলেজ গেইট, বাস স্টেশন, বিপনীবাগ, ষোলঘরসহ বেশ কয়েকটি স্থানে টায়ারে আগুন ও যানবাহন চলাচলে বাধা প্রদান করেছে।
সকাল থেকে জেলা বিএনপির কার্যালয়ে দলীয় নেতা-কর্মী ও ১৮ দলীয় জোটের শরীক জামায়াতে ইসলামী, ছাত্রশিবির এবং খেলাফত মজলিস নেতা-কর্মীরা জড়ো হতে থাকে। তারা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বেশ কয়েকঘন্টা পিকেটিং করে। সকাল ১১টায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে ১৮ দলীয় জোটের কয়েকশতাধিক নেতা-কর্মীর সমন্বয়ে অবরোধের সমর্থনে বিশাল বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে কালীবাড়ি মোড়, শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, হাজী মহসীন রোড ও নতুন বাজার হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি এস এম কামাল উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক দেওয়ান মোঃ সফিকুজ্জামান, সেলিমুস সালাম, আক্তার হোসেন মাঝি, সহ-সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান গাজী, যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস আলম বাবু, জেলা যুবদল সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন চান্দু, শহর যুবদলের আহ্বায়ক আব্দুল কাদের বেপারী, যুগ্ম আহ্বায়ক দ্বীন মোঃ জিল্লু, জেলা ছাত্রদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা জামায়াতের সেক্রেটারী বিল্লাল হোসেন মিয়াজী, সদর থানা জামায়াতের সভাপতি জাহাঙ্গীর আলম প্রধান, শহর জামায়াতের আমির অ্যাডঃ শাহাজাহান মিয়া, সেক্রেটারী অধ্যপক আরিফুল্লা, খেলাফত মজলিসের সেক্রেটারী জুনায়েদ হাসান মোখতার, শহর ছাত্রশিবিরের সভাপতি মোস্তফা কাউছার, সেক্রেটারী ইসমাইল হোসেনসহ অন্যান্যরা।
অপরদিকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহরের বাসস্টেশন এলাকায় অবরোধের সমর্থনে মিছিল ও পিকেটিং করেছে। জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডঃ জাহাঙ্গীর খান, সদস্য সচিব হযরত আলী বেপারী, শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেরাজ চৌকদার, স্বেচ্ছাসেবক দল নেতা খোকন মিয়াজী, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ খোকন, সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ জিতু, জেলা তরুণ দলের সাধারন সম্পাদক ছোটন বেপারীসহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা এই স্থানে অবরোধের সমর্থনে মিছিল করে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

