
শাহারিয়ার খান কৌশিক ॥
চাঁদপুরে ২শ’ পিছ ইয়াবাসহ কবির আহমেদ খান নামের এক ব্যক্তিকে আট করেছে রেলওয়ে জিআরপি পুলিশ। গত ৪ আগষ্ট বৃহস্পতিবার রাতে বড় রেল স্টেশনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস থেকে তাকে আটক করা হয়। আটক কবির বরিশাল জেলার বাকের কাঠি গ্রামের মৃত আ. হামিদের পুত্র।
চাঁদপুর রেলওয়ে জিআরপি থানা সূত্রে জানায়ায়, বৃহস্পতিবার রাতে জিআরপি থানার উপ-পরিদর্শক কামালের নেতৃত্বে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তনগর মেঘনা এক্সপ্রেসে তল্লাসি চালানো হয়। এসময় বরিশাল জেলার কবির হোসনের দেহ তল্লাশী করে ২শ পিছ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উপ-পরিদর্শক কামাল জানান, আটক কবিরকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দেখিয়ে হাজতে প্রেরণ করা হবে।
