স্টাফ রিপোর্টার: ॥
চাঁদপুর সদর উপজেলার উওর তারাবুনিয়া এলাকা ও হাইমচর উপজেলার মেঘনা নদীতে জাটকা নিধনকালে ১ লাখ ১৫ হাজার মিটার কারেন্ট জাল,২৫কেজি পাঙ্গাসের পোনা , ৫টি ইঞ্জিন চালিত ট্রলার ৫কেজি জাটকাসহ বিভিন্ন জেলার ২৮ জেলেকে আটক করেছে। উপজেলা ট্রান্সফোর্স কমিটি, নীলকমল নৌ-পুলিশ পাড়িও চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ি এ অভিযান পরিচালনা করে। আটককৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আটককৃত জেলেদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ বছর ও ১বছর করে সাজা দিয়ে জেল হাজতে প্রেরন করেন উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোঃ মঈন উদ্দিনও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম।
বৃহস্পতিবার রাত ১২টা হতে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত উপজেলা ট্রান্সফোর্স কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোঃ মঈনউদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব রশিদ ও নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শিকদার হাসানুজ্জামানের যৌথ অভিযানে মেঘনা নদীর বিভিন্ন স্থান থেকে জাটকা মাছ শিকারের সময় ১লাখ মিটার জালসহ হাইমচরে ২ জেলে ও পাশ্ববর্তী উপজেলার ২১ জেলেকে আটক করেন।
আটকৃকত জেলেরা হলেন, হাইমচর উপজেলার চরভৈরবী এলাকার জাহাঙ্গীর সরদারের ছেলে সোহেল হোসেন(১৮), আঃ মোতালেব মাঝির ছেলে নাজমুল মাঝি(১৮), চরগাসিয়া এলাকার মৃতঃ ছেরামত চকিদারের ছেলে আলি হোসেন(৩৬), আনোয়ার হোসেন বকাউলের ছেলে মহাসিন বকাউল(২৫), সেকান্দর বেপাীর ছেলে জসিম বেপারী(৩২), মৃতঃ নুরুল ইসলাম মোল্লার ছেলে রুহুল আমিন(৩৮), নুরজামান বেপারীর ছেলে মোস্তফা বেপারী(৩৭), লক্ষীপুর জেলার মৃত মালেক মোল্লার ছেলে রশিদ(৩৫), আলমগীর মোল্লা(২৭), মৃতঃ নবী আলি ছৈয়ালের ছেলে সোহাগ (২৫), জয়নুল বেপারীর ছেলে লিটন(২৮), হারুন মাঝির ছেলে রাজিব(১৮), বরিশাল জেলার ফজলু রাড়ীর ছেলে মনির(২৩), আলমগীর চকিদারের ছেলে রুবেল(২২), সুনিল চন্দ্র দাসের ছেলে বিমুল চন্দ্র দাস(৩০), আঃ রহমানের ছেলে হানিফ(২০), লিটন সরদারের ছেলে মোঃ রিয়াজ (২১), মৃতঃ আঃ আলি মাঝির ছেলে বিল্লাল(৩২), চান্দু বেপারীর ছেলে মজিব (২৫), মৃত আহমদ আলি সরদারের ছেলে বারেক (৪৬), নিমাজ উদ্দিন খানের ছেলে মোঃ শাহজালাল (৩৮), শরিয়তপুর জেলার মেহের জামান বেপারীর ছেলে মোঃ আল আমিন (৩৫), মৃত জিতন্দ্র চন্দ্র দাসের ছেলে অরজুন (২৯)। আটককৃত জেলেদের উপজেলা নির্বাহি অফিসার ও প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোঃ মঈন উদ্দিন ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রত্যেক জেলেকে ২বছর করে সাজা প্রদান করেন এবং আটককৃত ১ লাখ১৫হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
অপর দিকেচাঁদপুর নৌ-পুলিশ বৃহস্পতিবার রাত ৯টায় মেঘনা নদীর উওর তারাবুনিয়ায় অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার কারেন্ট জাল,৫টি ইঞ্জিন চালিত ট্রলার,২৫কেজি পাঙ্গাসের পোনা ৫ কেজি জাটকা ও ৫ জেলেকে, আটক করে। আটক জেলেরা হচেছ: জাহাঙ্গীর সরকার(৩২),ছিদ্দিক আলী(২৩),হাফেজ আলী(১৮),শাহআলম(১৯) ও মুকবুল হোসেন(১৮)। রাত১১টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রত্যেক জেলেকে ১ বছর করে সাজা প্রদান করেন।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা সফিকুর রহমান, এ তথ্য দিয়ে নিশ্চিত করেছেন।
