স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে জেলা টাস্কফোর্স গত ৯ দিন মেঘনা নদীর চাঁদপুর নৌ-সীমানায় ব্যাপক অভিযান চালিয়ে ২৯ জন জেলে ২লক্ষ ৮৬ হাজার মিটার কারেন্ট জাল ও ১শ ৯৭ কেজি ইলিশ জব্দ করেছে। প্রত্যেক জেলেকে বিভিন্ন মেয়াদে ২বছর ও ১বছর করে সাজা ও জরিমানা করা হয়েছে।
মা ইলিশ রক্ষায় প্রশাসনের কঠোর নজরদারীর মধ্যে ইলিশ শিকার বিরোধী অভিযানে মেঘন্া নদী হতে জেলা টাস্কফোর্স গতকাল শুক্রবার ৪ জন জেলেকে মাছ শিকার অবস্থায় আটক করেছে। এদের প্রত্যেককে ভ্রাম্যমান আদালত জেলা প্রশাসনেরি ানবার্হী ২ বছর করে সাজা প্রদান করেন। জেলা মৎস্য কর্মকতা মো: শফিকুর রহমান জানান, জেলা টাস্কফোর্স অভিযানে এ পর্যন্ত ২ লক্ষ ৮৬হাজার মিটার কারেন্ট জাল ১শ ৯৭ কজেি ইলিশ জব্দ করেছে। এ সব ইলশি সরকারী শশিু সদনে দয়িে দওেয়া হয়ছে।েশুক্রবার মঘেনা নদীতে ৪টি মোবাইল কোট,৪টঅিভিযান,৬টি মাছ ঘাট পরিদর্শন, ১৭টি আড়ৎ পরিদর্শন,ও ৮টি বাজার পরিদর্শন করে। এ সময় ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার মৃল্য ৩লক্ষ টাকা।
ইতিমধ্যে চাঁদপুরের ৭টি বরফকল বন্ধ রাখা হয়েছে। নদীতে কোস্টগার্ডের দুইটি টিম দিনে ও রাতে টহল দিচ্ছে। এছাড়া নৌ -পুলিশ, জেলা প্রশাসনের নৌ-টিম ও মৎস্য বিভাগের মোবাইল টিম পৃথক পৃথকভাবে নদীতে টহল দিচ্ছে।
