
স্টাফ রিপোর্টার: ॥ চাঁদপুরে কাল বৈশাখী ঝড়ে ট্রলার ডুবিসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তীব্র ঝড়ো হাওয়ায় চাঁদপুরের শহরের পুরানবাজার সহ দক্ষিানাঞ্চলে বেশ কিছু এলাকায় গাছপালা ও ঘর বাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। কাল বৈশাখী ঝড়ে ১টি যাত্রী বাহী ট্রলার ও নোঙ্গর করা অবস্থায় প্রায় ২ কোটি টাকার চাল-ডাল সহ ৩টি ষ্টীলবডি ট্রলার নদীতে নিম্মজিত হয়েছে। এছারা অভয়াশ্রম শেষে নদীতে মাছ ধরতে নামা বিভিন্ন ট্রলার ও নৌকার ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে ঝড়ের পর থেকে বিভিন্ন বৈদুৎতিক খুটি ও তারের উপর বিভিন্ন গাছপালা পড়ায় পুরানবাজারে দীর্ঘ ১৮ ঘন্টা বিদুৎবিহীন ছিলো। তবে ট্রলার ডুবির ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। জানা গেছে, গত রবিবার সন্ধ্যা ৭টায় শক্তিশালী কাল বৈশাখ ঝড়ে পুরানবাজারে রনাঘোয়াল,হরিসভা,দোকানঘর,বহরিয়া,চান্দ্রা,হরিনা ফেরীঘাট,বালিয়ায় বেশকিছু এলাকায় তীব্র ঝড়ো হাওয়ার তোরে গাছপালা ভেঙ্গে পরে যায়। এছারা কিছু ঘরবাড়ির টিনের চাল,বেড়া উড়ে গেছে। এদিকে চরাঞ্চল থেকে আসা একটি যাত্রীবাহি ট্রলার দোকান ঘর এলাকায় ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। ট্রলারটি নদী তীরবর্তি স্থানে থাকায় ট্রলারে থাকা যাত্রীরা সাতার কেটে পাড়ে ওঠে যায়। যাত্রীবাহী ট্রলারে থাকা ১৫ বস্তা মরিচ পানিতে ডুবে যায়। এতে করে মাল ও ট্রলারের প্রায় ২ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। এসময়বেশ কিছু যাত্রী তীরে বিছানো আরসিসি ব্লকে ধাক্কা খেয়ে আহত হয়। তবে এ ঘটনায় কোন নিখোজের খবর জানা যায়নি। এদিকে প্রচন্ড শক্তিশালী ঝড়ো হাওয়ার তোরে পুরানবাজারের ভূইয়ার ঘাট এলাকায় নোঙ্গর করা আনলোডের অপেক্ষায় থাকা ৭ হাজার বস্তা চাল, ১ হাজার ৫শ বস্তা ডাল ও ৬শ বস্তা মসুরীর ভূষি সহ ৩টি ষ্টীল বডির ট্রলার ডাকাতিয়ায় নিম্মজিত হয়। ফরিদপুর ও নগরবাড়ি থেকে আসা নুরুজামাল, কুদ্দুস ট্রলারে আসা চাল পুরানবাজরের জেএম ট্রেডিং,অন্য ভান্ডার,মিনারা ট্রেডার্স,রায় ট্রেডার্স,মৃধা ট্রেডার্স ও পরেশ মালাকার এবং মঞ্জু মাঝির ট্রলারে ডাল-ভূষি বাসুদেব পোদ্দার,আরপি ট্রেডার্স,গনেশ পাল,সুকুমার সাহা ও লোকনাথ ভান্ডারের গোডাউনে আনলোড করার জন্য ভূইয়ার ঘাট এলাকায় নোঙ্গর করা অবস্থায় অপেক্ষা করছিলো। হঠাৎ কালবৈশাখী ঝড়ে প্রচন্ড বাতাস ও ঢেউয়ের বাড়িতে ট্রলাগুলো ডুবে যায়।
