চাঁদপুর: টানা ৩৬ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন বুধবার রাজধানীর বাইরে চাঁদপুরে দুই স্থানে সড়ক অবরোধের ঘটনা
ঘটেছে।
হরতাল সমর্থকরা সকাল পৌনে ৭টার দিকে বাবুরহাট এলাকায় টায়ার জ্বালিয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে।
একই সময়ে কালীভাংতি এলাকায় গাছের গুঁড়ি ফেলে চাঁদপুর-বাবুরহাটা-পেন্নাই সড়ক অবরোধ করে পিকেটাররা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই পিকেটাররা সটকে পড়ে। পরে রাস্তা থেকে জ্বলন্ত টায়ার ও গাছের গুঁড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।
চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু সাইদ এ খবর নিশ্চিত করেছেন।
