চাঁদপুর: চাঁদপুরে গাছ কেটে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে হরতাল সমর্থকরা। এ সময় তারা মালবাহী ট্রাক, পিকাপভ্যান, সিএনজি চালিত অটোরিকশাসহ অন্তত ৩০টি যানবাহন ভাঙচুর করে।
বুধবার সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
প্রত্
যক্ষদর্শীরা জানায়, সকাল ছয়টায় হরতালকারীরা চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মহামায়া ও ঘোষের হাট এলাকায় কয়েকটি গাছ কেটে ও গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে । এ সময় সংবাদপত্রের গাড়িসহ প্রচুর যানবাহন আটকা পড়ে।
খবর পেয়ে সকাল সাতটায় পুলিশ গিয়ে তা সরিয়ে ফেলার পর যান চলাচল স্বাভাবিক হয়।
এছাড়া একই সড়কের বাবুরহাট এলাকায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রাখে হরতালকারীরা। হরতালের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল করতে দেখা গেছে তাদের।
