শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর শহরের ফ্লাট বাসায় অভিযান চালিয়ে ৩ হাজার ৩৫ পিচ ইয়াবা সহ ৪ মাদক ব্যবসায়িকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্তন অধিদপ্তর। রবিবার দুপুর ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এসআই তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের বিষনদী মাদ্রাসারোডে একটি বাসায় অভিযান চালায়। এসময় ৩ হাজার পিচ ইয়াবাসহ মাদ্রসা রোডের নবী হোসেন মিজির ছেলে রফিকুল ইসলাম(২৮) ও ট্রেকনিকেলের আবদুল রশিদ গাজীর ছেলে আরিফুর রহমান(৩২) কে আটক করে। আটককৃত আরিফুর রহমান আরিফ ডিবি পুলিশের সোর্স হিসেবে দির্ঘদিন যাবত কাছ করেছে বলে জানা যায়। ডিবি পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালানোর সময় তাকে তাদের সাথে দেখা যায়। আরিফ ডিবি পুলিশের নাম ভাঙ্গীয়ে কিছুদিন যাবত শহরে ইয়াবা বিক্রি করে আসছিলো। এই খবর জানতে পেরে চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এসআই তাজুল ইসলাম অভিযান চালিয়ে তাকে ইয়াবা ও ইয়াবা বিক্রীর ২ লক্ষ টাকাসহ আটক করে।
এদিকে শনিবার রাত ১ টায় শহরের জোড় পুকুর পাড়ে মসজিদের পাশে ৭ তলা ভবনে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এসআই তাজুল ইসলাম অভিযান চালায়। এসময় পতিতার সদ্রার জিএনজি চালক খোকন(৪২) ও তার স্ত্রী লাকী বেগম(৩৫)কে ৩৫ পিচ ইয়াবাসহ আটক করে থানায় নিয়ে আসে। আটক খোকন তার জিএনজি দিয়ে বিভিন্ন জায়গায় ইয়াবা পাচার করে আসছিলো। এর পূর্বে তাকে বাবুরহাট থেকে ডিবি পুলিশ ইয়াবাসহ আটক করে। সে জেল থেকে বের হয়ে আবার ইয়াবা বিক্রি করে। এই খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর তাকে আবার আটক করে। আটক ৪ মাদক ব্যবসায়ির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
