
চাঁদপুরে নতুন করে আরও ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর এদিন সুস্থ হয়েছেন ৮ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪শ’ ৯৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৩শ’ ৪৯ জন। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র থেকে এ তথ্য পাওয়া যায়।
জানা যায়, চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৭৯ জনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। সুস্থ এবং মৃতের সংখ্যা বাদ দিয়ে বাদবাকি ৭১ জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
গতকাল ১৮ নভেম্বর চাঁদপুরে ৪২টি করোনা টেস্টের রিপোর্ট প্রকাশিত হয়। এর মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয় ৪ জনের, বাদ বাকি ৩৮ জনের রিপোর্ট নেগেটিভ আসে। আক্রান্তরা হলেন চাঁদপুর সদরে ৩ জন ও হাইমচর উপজেলায় ১ জন।
