
স্টাফ রিপোর্টার:
: চাঁদপুরে মা ইলিশ শিকার বিরোধী অভিযানে মেঘনা নদী থেকে অভিযান চালিয়ে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্র্যেট সাইফুুর রহমানও মতলব উওর উপজেলা নির্বাহী কর্মকতা মো: মফিজুল ইসলাম ৪ জেলেকে আটক,২৪ হাজার ৫০ মিটার কারেন্ট জাল ও ৭৫ কেজি ইলিশ জব্দ করেছে। এদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়্।
জেলা মৎস্য অফিস সূত্রে জানাযায়, বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্র্যেট মো: সাইফুর রহমান নৌ-পুলিশের সদস্যদের সাথে নিয়ে এক অভিযান পরিচালনা করেন। এ সময় মেঘনা নদী থেকে মা ইলিশ শিকার অবস্থায় ১ জেলেকে আটক ও মতলব উওর উপজেলা নির্বাহী কর্মকতা মো: মফিজুল ইসলাম ৩ জেলেকে আটক করে। এ ছাড়া ২৪ হাজার ৫০ মিটার কারেন্ট জাল, ৭৫ কেজি মা ইলিশ জব্দ করে। আটককৃত জালের মূল্য ৪লক্ষ ৫০হাজার টাকা। পরে বিকেলে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৪ জন জেলেকে ১বছর করে কারাদন্ড প্রদান করেন। ইলিশ মাছ কোল্ড স্টোরে মজুত, কারেন্ট জাল জেলা মৎস্য কর্মকতার নিকট হস্তান্তর করেন।
ইতিমধ্যে চাঁদপুরের ৭টি বরফকল বন্ধ রাখা হয়েছে। নদীতে কোস্টগার্ডের দুইটি টিম দিনে ও রাতে টহল দিচ্ছে। এছাড়া নৌ -পুলিশ, জেলা প্রশাসনের নৌ-টিম ও মৎস্য বিভাগের মোবাইল টিম পৃথক পৃথকভাবে নদীতে টহল দিচ্ছে।
