
স্টাফ রিপোর্টার: ॥
চাঁদপুর পুরানবাজারের গাজা সেবনের দায়ে ৪ মাদক সেবীকে পুলিশ আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ মাসের সাজা প্রদান করেছে। বিকেলে পুরানবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে পুরানবাজার ভূইয়ার ঘাট ডাকাতিয়া নদীর পাড় ও লোহার পুল বটগাছ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলো রামদাসদী দোকাঘর এলাকার হোমিও জলিল ডাক্তারের ছেলে সাইফুল ইসলাম খোকা(৪০), পুরানবাজার রিফোজি কলোনীর সাহাদাতের ছেলে পারবেজ (২৫), বাবুলের ছেলে আবুল বাশার (২০) ও জাহাঙ্গীর পাটওয়ারীর ছেলে ঈসমাইল (১৮)। আটকৃতদের নৌ পুলিশ ফাড়িতে ভ্রাম্যমান আদালত বসিয়ে সহকারী কমিশনার ভূমি চৌধুরী আশ্রাফুল করীম তাদের প্রত্যেককে ১ মাসের সাজা প্রদান করেন। পুলিশ জানায়, আটককৃত এর পূর্বে অনেকবার পুলিশের কাছে মাদকসহ আটক হয়েছে। তারা গাজা সেবন কালে তাদেরকে পুলিশ হাতেনাতে আটক করে।
