চাঁদপুরে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের দাম নিয়ন্ত্রণ রাখতে (৯-১০ মার্চ) গত সোমবার ও মঙ্গলবার দুই দিনে প্রীতম মেডিকেল হল, বেস্ট চয়েজ, আনিকা ফ্যাশন, বসুন্ধরা পেপার হাউজসহ মোট ৬টি দোকানকে জরিমানা করে মোট ৬৭ হাজার টাকা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

চাঁদপুর জেলা প্রশাসক মো:মাজেদুর রহমান খানের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তার, মনজুল মোরশেদ ও ইমরান মাহমুদ ডালিম এ অভিযানে নেতৃত্ব দেন।
বিষয়টি দৈনিক চাঁদপুর খবরকে নিশ্চিত করেন নিবাহী ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসান । নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জানান, চাঁদপুর শহরের ওয়ারলেস মোড়, বাবুর হাট বাজার, নতুন বাজার, পুরান বাজার, মিশন রোডের প্রায় ২০/২৫ টি দোকানে। প্রথমে স্টাফ পাঠিয়ে দিয়ে মাস্ক আর হ্যান্ড স্যানিটাইজার এর মূল্য জিজ্ঞেস করা হয়। এসময় বেশিরভাগ ক্ষেত্রে দোকানে মাস্ক ছিলো না।
আর যেগুলোতে ছিলো সেগুলোতে স্বাভাবিক দাম বলেছে, যার কারণে জরিমানা করা সম্ভব হয় নি। চাঁদপুর শহরের কালীবাড়ি এবং হকার্স মার্কেটে মাস্কের অস্বাভাবিক ও কৃত্রিম মূল্যবৃদ্ধি প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ফার্মেসী এবং দোকানগুলোকে এ ব্যাপারে সতর্ক করা হয়।FacebookTwitterPrintEmailCopy LinkWhatsAppViberFacebook Messenger
