রফিকুল ইসলাম বাবু ঃ
চাঁদপুরে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা ও পেনশন সুবিধা শতভাগ সরকারি রাজস্ব তহবিল হতে পাওয়ার দাবিতে মঙ্গলবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত মানববন্ধন করেছে বাংলাদেশ পৌর কর্মকর্তা কর্মচারী অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখা। এতে চাঁদপুর পৌরসভাসহ জেলার ৭ পৌরসভার কর্মকর্তা কর্মচারী অংশ নেন। মানববন্ধনে পৌর কর্মকর্তা কর্মচারী অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি আবুল কালাম ভ্ঞূা বলেন, দেশের ৩২৬টি পৌরসভার ২৬ হাজার কর্মকর্তা কর্মচারীর ২ থেকে ১৮ মাস পর্যন্ত বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছে। অবিলম্বে সরকারি রাজস্ব তহবিল হতে বেতন ভাতা ও পেনশন সুবিধা শতভাগ না দেওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। পরে তারা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.মাসুদ হোসেনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মাবকলিপি দেন।
