স্টাফ রিপোটার ॥ চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, জেলা জজ আদালতের সাবেক পিপি, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, মতলব উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও মতলব উত্তর উপজেলার রায়পুর এলাকার বাসিন্দা অ্যাডভোকেট কামরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।
সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে তিনি ঢাকার এ্যাপোলো হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৩ কন্যা সন্তান, সহকর্মীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।সকাল ১০টায় চাঁদপুর জেলা আইনজীবী সমিতি ভবন সম্মুখে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ইমামতি করেন চাঁদপুরের জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন। এ সময় জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান, জেলা জজ আদালতের বিচারক , আইনজীবী ও সাধারন মুসল্লিগন অংশ নেন।
এরপর মতলব দক্ষিণে দ্বিতীয় নামাজে জানাজা এবং সর্বশেষ নিজগ্রাম মতলব উত্তর উপজেলার রায়পুর ইসলামাবাদ কবরস্থান মাঠে তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয় দুপুর আড়াইটায়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। তারা মরুহমের রোহের মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
শিরোনাম:
রবিবার , ৩ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২০ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
