
রফিকুল ইসলাম বাবু ঃ
করোনার উপসর্গ নিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন এক যুবক মারা গেছে। তার বয়স আনুমানিক ৩৩ বছর। সোমবার দিবাগত রাতে করোনার উপসর্গ নিয়ে ওই যুবক সদর হাসপাতালে আসলে সন্দেহভাজন রোগী হিসেবে তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সদর হাসপাতালের আরএমও ও করোনা বিষয়ক ফোকালপার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, রাত ৩টার কিছু পরে ওই যুবক প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে চাঁদপুর সদর হাসপাতালে আসে। রোগীর সাথে আসা লোকজন চিকিৎসককে জানায়, ওই যুবক দু’দিন আগে রোগী জ্বরে আক্রান্ত ছিলেন। করোনার উপসর্গ থাকায় সন্দেহজনক রোগী হিসেবে রাতেই তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি কর হয়। সকাল ৭টা ৫৫ মিনিটের দিকে রোগী মারা যায়। তিনি আরো জানান, করোনা টেস্টের জন্য মৃতের নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃতদেহ এখনো হাসপাতালে রয়েছে। করোনার সন্দেহভাজন রোগী হিসেবে বিশেষ ব্যবস্থাপনায় তাকে দাফন করা হবে। মারা যাওয়া যুবকের বাড়ি চাঁদপুর সদর উপজেলার হরিনা এলাকায়। সেখান থেকেই তাকে হাসপাতালে আনা হয়েছিল।
