শিরোনাম:
সোমবার , ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
মুহা : আবু বকর বিন ফারুক।।
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ চাঁদপুর উপজেলার আয়োজনে মাজার খানকার তত্বাবধায়কগণের সমন্বয়ে চাঁদপুর বাসস্টেশন সংলগ্ন উপজেলা রিসোর্স সেন্টারে আজ ১৪ মে সকাল – ১০ ঘটিকায় এক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উপস্থিত বক্তব্য প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগীতায় প্রথম হয়ে পুরুস্কার বুঝেনেন মদনা দরবার শরীফের প্রতিনিধি ও ঐতিহ্যবাহী মদনা হাওলাদার বাড়ী বাইতুল আমিন জামে মসজিদের ইমাম হাফেজ রুহুল আমিন সিদ্দিকী। ২য় হয়েছেন : গাছতলা দরবার শরীফের পীরজাদা খাজা জোবায়ের। ৩য় হয়েছেন : বিষ্ণুপুর মদিনা বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মুহা : আবু বকর বিন ফারুক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ইফা চাঁদপুরের ফিল্ড অফিসার মো: বিল্লাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের বিশিষ্ট সাংবাদিক, খতিব ও ইমামম সমিতির যুগ্ন সম্পাদক মোহাম্মদ আ: রহমান গাজী। বক্তব্য রাখেন, ইফার চাঁদপুরের ফিল্ড সুপারভাইজার মো: শামসুদ্দীন। সঞ্চালনা করেন মো: নূরুল ইসলাম।
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
