
অভিজিত রায়
॥ চাঁদপুর ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-এর আওতায় শিক্ষক কেয়ারটেকারদের দিনব্যাপী ওরেয়িন্টেশন কোর্স, দাওয়াতী ও শুকরিয়া মাহফিল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আউটার স্টেডিয়ামে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন। তিনি বলেন, আপনাদের সকলের ধর্মীয় মূল্যবোধের মধ্যে থেকেই কাজ করা উচিত। প্রতি জুমাবারে মসজিদের খুদবার সময় মাদক, ইভটিজিং থেকে বিরত থাকার কথা বলবেন। আপনাদের থেকেই অনেক মানুষ কথা শুনবে। ধর্মীয় অনুশাসনের প্রতি আমাদের সচেষ্ট থকতে হবে। চাঁদপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ হিরন পাটওয়ারী সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীল লীগ সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, ঢাকা ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা বিভাগের পরিচালক লুৎফুর রহমান সরকার। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন। চাঁদপুর ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার বিল্লাল হোসেন ও হিসাব রক্ষক মোঃ আব্দুল হালিম।
শিরোনাম:
মঙ্গলবার , ১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
