রফিকুল ইসলাম বাবু ॥ চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কচুয়া থানা পুলিশের সাথে বন্দুক যুদ্ধে ৫ মাদক মামলার আসামী ও শীর্ষ মাদক ব্যবসায়ী বাবলু (৩৫) নিহত হয়েছেন। শুক্রবার দিনগত রাত ৩টার দিকে উপজেলার ১০নং আশ্রাফপুর ইউনিয়নের বনরা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত বাবলু ওই গ্রামের সুলতার মিয়ার ছেলে। তার বিরুদ্ধে কচুয়া থানায় ৫টি মাদক মামলা রয়েছে। তার বাড়ী থেকে পুলিশ ১শ’ ১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মাহবুবুর রহমান জানান, পুর্বের তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ বাবলুর বাড়িতে যৌথ অভিযান চালায়। পুলিশের টের পেয়ে পুলিশ লক্ষ্য করে গুলি ছুড়ে ওই মাদক বিক্রেতা। পুলিশও পাল্টাগুলি ছোড়লে গুলি বিনিময়ের এক পর্যায়ে বাবলু গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করে। বর্তমান তার মরদেহ কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
শিরোনাম:
রবিবার , ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- কচুয়া
- /
- চাঁদপুর কচুয়ায় বনরা গ্রামে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত
আরও সংবাদ
কচুয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
কচুয়া-হাজীগঞ্জ-গৌরিপুর সড়কে ঘুরতে এসে ডুমুরিয়া এলাকায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে... বিস্তারিত
কচুয়ায় ভাই- ভাতিজার চাচা খুন ॥ আটক ৩
কচুয়া পৌরসভাধীন কড়ইয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই ও ভাতিজার হাতে ছোট ভাই সিরাজুল... বিস্তারিত
কচুয়ায় ৭ কেজি গাঁজাসহ আটক-২
কচুয়ায় ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার কচুয়া থানার এসআই আলাল... বিস্তারিত
কচুয়ার যুবক করিমের লাশ ঢাকা থেকে উদ্ধার
কচুয়া উপজেলার বাগমারা গ্রামের যুবক আব্দুল করিম (১৮) এর রহস্যজনক লাশ ঢাকা থেকে উদ্ধার করেছে... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
