শাহরিয়ার খাঁন কৌশিক।। চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের ফরাক্কাবাদ ডিগ্রী কলেজের দাদ্বাশ শ্রেনীর ছাত্র শুকুরুল ইসলাম বাবু(১৭)অপহরন ঘটনা ঘটেছে। অপহরনকারিরা তাকে আটকে রেখে তার মায়ের কাছে ফোন করে অর্ধলক্ষ টাকা মুক্তিপন দাবি করছে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, কলেজ ছাত্র বাবু বৃহস্পতিবার বিকেল ৫টায় বাংলা পরিক্ষা দিয়ে কলেজ থেকে বের হয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু সে কলেজ থেকে বাড়ি ফিরে না যাওয়ায় তার স্বজনরা সব জায়গায় খোজ করতে থাকে। শুক্রবার সকালে কলেজ ছাত্রের মা মরজিনা বেগমের কাছে ফোন করে অপহরনকারিরা অর্ধ লক্ষ টাকা মুক্তিপন দাবি করেছে।
কলেজ ছাত্র অপহরনের ঘটনায় ফরাক্কাবাদ ডিগ্রী কলেজের ছাত্ররা কলেজের সামনে বিক্ষোভ করে ও অপহরনকারিদের আটক করে কলেজ ছাত্র বাবুকে উদ্ধারের দাবি জানায়।
অপহৃতা কলেজ ছাত্র বাবু ফরিদগঞ্জ উপজেলা দক্ষিন হাঁসা গ্রামের সৌদি প্রভাসী হোসেন পাটওয়ারির ছেলে।
কলেজ ছাত্র বাবুর সহপাঠিরা জানায়, বেশ কয়েকদিন পূর্বে মোটরসাইকেল দিয়ে দুই যুবক বাবুকে রাস্তায় একা পেয়ে তার নাম ঠিকানা জিজ্ঞাসা করে। তারা কয়েকদিন তার পিছু নিয়ে বাড়ি পর্যন্ত যায়। তার পরেই বৃহস্পতিবার পরিক্ষা দিয়ে যাওয়ার পথে তাকে অপহরন করে নিয়ে যায়। আমরা খুব দূত আমাদের সহপাঠি বাবুকে ফিরে পেতে চাই।
এই ঘটনায় ফরাক্কাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাসান খাঁন জানায়, কলেজ ছাত্র অপহরন ঘটনা ঘটেছে। এই বিষয়ে মডেল থানার ওসিকে জানানো হয়েছে। কলেজ ছাত্র বাবু বাংলা পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে না যাওয়ায় তার পরিবারের লোকজন এসে ঘটনাটি জানায়।
চাঁদপুর মডেল থানার ওসি ইবরাহিম খলিল জানায়, কলেজ ছাত্র নিখোজ হবার খবর পাওয়ার পরে তাকে উদ্ধার করার জন্য চেষ্টা চালানো হচ্ছে। খুব অল্প সময়ে মধ্যে তাকে উদ্ধার করা সম্ভব হবে।
