
নিজস্ব প্রতিবেদক ॥
চাঁদপুর শহরে অবস্থিত চাঁদপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের বকেয়া ও অগ্রীম বেতনের তালিকা কোমলমতি শিশু শিক্ষার্থীদের নাম উল্লেখ করে বিদ্যালয়ের মূল ফটকে টানিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে অভিভাবকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
অভিভাবকরা জানায়, ১৫-২০ জন শিক্ষার্থীর নভেম্বর মাসের বকেয়া ও ডিসেম্বর মাসের অগ্রীম বেতন নির্ধারিত ১ থেকে ১০ তরিখের মধ্যে না দেওয়ায় এই তালিকা টানিয়ে দেওয়া হয় এবং টাকার জন্য শিক্ষার্থীদেরকেও চাপ প্রয়োগ করা হয়। এতে করে শিক্ষার্থীরা স্কুলে না যাওয়ার জন্য অনিহা প্রকাশ করছে।
একাধিক অভিভাবক জানায়, এ স্কুলে নির্ধারিত তারিখের মধ্যে বেতন না দিলে এবং এক দিন অতিক্রম হলে ১শ’ টাকা জরিমানা হিসেবে অভিভাবকদের কাছ থেকে আদায় করে নেয়। এছাড়াও স্কুলটিতে চলছে নানান অনিয়ম। বিদ্যালয় কর্তৃপক্ষ টাকার বিষয়টি সম্পর্কে অভিভাবকদের চিঠির মাধ্যমে অবগত করা প্রয়োজন ছিলো। অভিভাবকদেরকে না জানিয়ে এভাবে কোমলমতি শিক্ষার্থীদের নাম তালিকা টানানো ঠিক হয়নি।
এক অভিভাবক বলেন, আমার ৩ সন্তার পড়িয়েছি। বকেয়া বা অগ্রীম বেতনের জন্য এরকম তালিকা টানানো আমি এই প্রথম দেখেছি।
শিক্ষার্থীদের নাম উল্লেখ করে বকেয়া ও অগ্রীম বেতনের তালিকা মূল ফটকে টানানো বিষয়টি নিয়ম বহির্ভূত কিনা জানতে চাইলে বিদ্যালয় পরিচালনার দায়িত্বে থাকা মালিসা জানায়, পাওনা টাকার তালিকা টানিয়েছি তাতে কি হয়েছে। আপনার কিছু জানা বা বলার থাকলে অধ্যক্ষের সাথে কথা বলুন।
অধ্যক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে অফিসে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। এছাড়াও জানা যায়, অনেক শিশু শিক্ষার্থী তাদের নাম বাহিরে টানানোর কারনে লজ্জাবোধ করে স্কুলের ক্লাসে যেতে অনিহা প্রকাশ করছে।
