মিজানুর রহমান রানা
চাঁদপুর কোর্টে ১২টি মামলার হাজিরা দিলেন সাবেক প্রতিমন্ত্রী মিলন।
২৩ জুন সোমবার চাঁদপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিলীপ কুমার ভৌমিক, অতিরিক্ত দায়রা জজ মাহবুবুর রহমান ও ম্যাজিস্ট্রেট শওকত হোসেনের আদালতে ১২টি মামলার হাজিরা দিলেন সাবেক শিা প্রতিমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কচুয়া উপজেলা বিএনপি’র সভাপতি আ. ন. ম. এহছানুল হক মিলন।
জানা যায়, ২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার মতায় আসার পর ওই
সময়ের শিা প্রতিমন্ত্রী আ. ন. ম. এহছানুল হক মিলন ও তার স্ত্রী চাঁদপুর জেলা বিএনপি’র ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ভাইস প্রেসিডেন্ট ও কচুয়া উপজেলা বিএনপি’র সদস্য মিসেস নাজমুন নাহার বেবী এবং তার নির্বাচনী এলাকার অসংখ্য নেতা-কর্মীর বিরুদ্ধে ৩৬টি মামলা দায়ের হয়। এছাড়া কচুয়া বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলোর অসংখ্য নেতা-কর্মীর বিরুদ্ধেও প্রায় দু’শতাধিক মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য, ২০১০ সালের ১৪ মার্চ এহছানুল হক মিলন গ্রেফতার হওয়ার পর ৪৪৯ দিন কারাবাস শেষে ২০১১ সালের ৫ জুন কুমিল্লা কারাগার থেকে মুক্তি পান।
শিরোনাম:
সোমবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৪ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

