
শওকত আলী
প্রাণের-টানে বন্ধুত্বের আহ্বানে এ শ্লোগান নিয়ে চাঁদপুর গভঃ টেকনিক্যাল হাই স্কুলের ৫০ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন ব্যাপক আয়োজনে অত্যন্ত আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বাদ্যযন্ত্র, ঘোড়ার গাড়ি সহ সুসজ্জিত হয়ে বিশাল বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে বিদ্যালয়ে এসে শেষ হয়। এরপর দিনব্যাপী পর্যায়ক্রমে শুরু হয় আলোচনা সভা, সাবেক শিক্ষক-কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান সূবর্ণ জয়ন্তীর ফলক উন্মোচন, কেক কাটা, বৃক্ষ রোপন, প্রত্যেক ব্যাচের পক্ষে বেলুন উড়ানো, ফটোসেশন, বৈকালিক পিঠা ও চা চক্র, বর্ণিল আতশবাজি, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।দুপুরে বিদ্যালয় মাঠে নির্মিত মঞ্চে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অ্যাডভোকেট ইকবাল-বিন- বাশারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, রূপায়ন গ্রুপের চেয়ারম্যান পাটওয়ারী জহিরউল্লাহ, প্রকৌশলী আনোয়ার হোসেন চৌধুরী, মাহমুদ হাসান খান, আবদুল ওয়াছেদ শাহিন, আবুল হাশেম, আনিছুর রহমান পবন, লেঃ কর্নেল মেহেদী হাসান, ব্রিগেডিয়ার জেনারেল শামছুর রহমান, এএসপি জসিম উদ্দিন, উপসচিব মাসুম পাটওয়ারী, শেখ মনির হোসেন বাবুল, আবু নাসের বাচ্চু পাটওয়ারী প্রমুখ। এ উৎসবকে ঘিরে বিদ্যালয় ও তার আশপাশের এলাকা বর্ণিল সাজে সাজানো হয়। বিদ্যালয়ের ৫০ বছরের ইতিহাসে প্রথম বারের মত পুনর্র্র্মিলনীতে সাবেক শিক্ষার্থীরা খুঁজে পায় তাদের প্রিয় বন্ধুদের।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১৮ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
