শাহরিয়ার খাঁন কৌশিক ॥ দক্ষীন ও পূর্বাঞ্চলীয় ঘরমুখো যাত্রীদের নিরাপদে পৌছার দিক বিবেচনা করে যাত্রীদের ভ্রমন সুবিধার্থে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে চাঁদপুর-চট্রগ্রামের মধ্যে ২জোড়া বিশেষ যাত্রীবাহি ঈদ স্পেশাল ট্রেন চলাচলের ব্যবস্থা গ্রহন করেছে, বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এ দিকে চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট/পূর্ব এর কার্যালয় বাংলাদেশ রেলওয়ে চট্রগ্রামের সার্কুলার নং ৫৪.০১.১৫০০.১০৮.০২.০৩৭.১৮ ্অনুযায়ী- ১৮ আগস্ট থেকে ঈদের পূর্ব দিন ২১ আগস্ট পর্যন্ত চলাচল করবে। ঈদ স্পেশাল-১,২,৩ ও ৪ চট্রগ্রাম-চাঁদপুর-চট্রগ্রামের মধ্যে চলাচল করবে। আজ ১৮ আগস্ট হতে ঈদ স্পেশাল-১-চট্রগ্রাম থেকে সকাল ১১টা ৩০মিনিটে ছেড়ে চাঁদপুর পৌছবে বিকেল ৪টা ২৫মিনিটে। ঈদ স্পেশাল-২ চাঁদপুর থেকে চট্রগ্রামের উর্দ্দেশে ছেড়ে যাবে ভোর রাত ৩টা ৩০ মিনিটে,চট্রগ্রাম পৌছবে সকাল ৮টা ১০মিনিটে। ঈদ স্পেশাল-৩ চট্রগ্রাম থেকে ছাড়বে বিকাল ৩টা ২০মিনিটে,চাঁদপুর পৌছবে রাত ৮টা ১৫মিনিটে। ঈদ স্পেশাল-৪ ট্রেনটি চাঁদপুর হতে ভোর ৬টায় ছেড়ে চট্রগ্রাম গিয়ে পৌছবে সকাল ১০টা ৫৫মিনিটে। ঈদ স্পেশাল-১,২,৩ ও ৪ ঈদের পূর্ব দিন পর্যন্ত ও ঈদের পরের দিন থেকে ৭দিন পর্যন্ত চলাচল করবে। এ সব ট্রেন গুলো ১৮ আগস্ট হতে ঈদের পূর্ব দিন পর্যন্ত, ঈদ স্পেশাল-২ চাঁদপুর হতে চট্রগ্রাম ওপেন পাথে ফিরিয়া আসিবে। এ সব ট্রেন ফেনী,লাঙ্গল কোট,লাকসাম,চিতোষী রোড,মেহের,হাজীগঞ্জ,মধুরোড ও চাঁদপুর কোর্ট স্টেশনে যাত্রা বিরতী করবে। অথার্ৎ যাত্রীরা চট্রগ্রাম থেকে চাঁদপুর ও চাঁদপুর থেকে চট্রগ্রাম আসা-যাওয়ার সময় উপরোক্ত স্টেশন গুলোতে ট্রেন থামিবে।
শিরোনাম:
মঙ্গলবার , ২১ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- চাঁদপুর-চট্রগ্রাম রুটে ২ জোড়া ঈদ স্পেশাল ট্রেন
আরও সংবাদ
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মো. আবির হোসেন (৬) নামে এক শিশুর করুণ মৃত্যু... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
